Create a new account

e-paper website with hosting, and the ePage service
1. Account
2. Paper
3. Services
4. Terms
5. Payment
6. Verify e-mail
This account becomes the Admin of your paper. You can add Editors later.
We set up your e-paper website on our server for this address. Point the domain to us when we send you the details.
E-paper website with server hosting
৳ 8,000 per month — after 12 months in a row only hosting applies: ৳ 3,000 per month
Do you want our panel (ePage) for easy news upload?
With it, pages, clips, text and links are made in ePage and published to your site in one click. Without it you upload each issue by hand in your e-paper's backend.
Total now: ৳ 8,000 (website + hosting, first month)
শর্তাবলি

১. সেবাগুলো কী

আমরা দুটি সেবা দিই:

  • ই-পেপার ওয়েবসাইট ও সার্ভার হোস্টিং (বাধ্যতামূলক): আপনার ডোমেইনে আমাদের সার্ভারে আপনার পত্রিকার ই-পেপার ওয়েবসাইট, তার ব্যাকএন্ডসহ।
  • ePage প্যানেল (ঐচ্ছিক): পাতা কাটা, ক্লিপ, খবরের লেখা ও লিংক তৈরি করে এক ক্লিকে আপনার সাইটে প্রকাশের প্যানেল।

২. মূল্য ও পেমেন্ট

  • ওয়েবসাইট ও হোস্টিং: প্রতি মাসে ৳ ৮,০০০। টানা ১২ মাস পরিশোধের পর থেকে প্রতি মাসে ৳ ৩,০০০। মাঝে কোনো মাস বাদ পড়লে এই গণনা আবার শুরু থেকে হবে।
  • ePage প্যাকেজ (ঐচ্ছিক):
    • Package 1 — ১ মাস: ৳ ৫,০০০
    • Package 2 — ৩ মাস: ৳ ১২,০০০
    • Package 3 — ৬ মাস: ৳ ২২,০০০
    • Package 4 — ১২ মাস: ৳ ৪০,০০০
  • পেমেন্ট আগাম, বিকাশে। ট্রানজেকশন আইডি দিয়ে আবেদনের পর আমাদের প্রতিনিধি যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট চালু করবেন এবং ইমেইলে জানাবেন।
  • পরের মাসগুলোর পেমেন্ট ePage-এর My Account থেকে করবেন।
  • টাকা ফেরত: আগাম দেওয়া টাকা ফেরতযোগ্য। এর জন্য উপযুক্ত প্রমাণসহ epage-service@pentacledigital.com ঠিকানায় ইমেইল পাঠাতে হবে।
  • কুপন / ছাড়: সময়বিশেষে প্রচারমূলক কুপন কোড থাকতে পারে। যেমন WELCOME — ওয়েবসাইট, হোস্টিং ও আপলোড প্যাকেজ একসঙ্গে নিলে প্রতিবার ৳ ৩০০০ ছাড়; একই সাইটের জন্য সর্বোচ্চ ১২ বার (প্রথম ১২ মাস)। কুপন যেকোনো সময় বদলানো বা বন্ধ করা হতে পারে।
  • দাম পরিবর্তন: দাম বদলালে অন্তত ৩ মাস আগে জানানো হবে।

৩. পেমেন্ট থাকলে যা পাবেন

  • আপনার ডোমেইনে ই-পেপার ওয়েবসাইট, আমাদের সার্ভারে।
  • আমাদের সংগ্রহের যেকোনো টেমপ্লেট (ডিজাইন) বেছে নেওয়া ও যেকোনো সময় বদলানো; সাইটে শুধু চালু টেমপ্লেটটি থাকে।
  • ব্যাকএন্ড: আপনার Admin অ্যাকাউন্ট (সব ক্ষমতা) এবং যত খুশি Editor অ্যাকাউন্ট (দৈনিক কাজ ও বিজ্ঞাপন)।
  • দৈনিক আপলোড, পাতা তৈরি, খবরের লেখা, সেকশন ও সাপ্লিমেন্ট, লোগো ও সাইটের লেখা।
  • খবরের লেখা থাকলে প্রতিটি খবরের আলাদা পাতা (সার্চ ইঞ্জিন পড়তে পারে) এবং পড়ার পাতায় “এই পাতার খবর”; আমাদের সংগ্রহে এই তালিকা ছাড়া টেমপ্লেটও আছে।
  • “আমাদের সম্পর্কে”, “যোগাযোগ”, “গোপনীয়তা নীতি” ও “ব্যবহারের শর্তাবলি” পাতা — শুরুর খসড়াসহ, আপনি নিজে লিখে নেবেন।
  • বিজ্ঞাপন: ছবি, পপআপ ও থার্ড পার্টির কোড (যেমন Google); খবরের পাতার ভেতরে বিজ্ঞাপন (In-article); স্লট, পাঠকের দেশ অনুযায়ী বিজ্ঞাপন (বাংলাদেশ / বাংলাদেশের বাইরে), ভিউ ও ক্লিকের হিসাব, ভিউয়ের সীমা, CPM এবং বিজ্ঞাপনদাতার জন্য রিপোর্ট ও PDF।
  • সাইটের হেডারে Google Analytics, Google AdSense, যাচাইয়ের ট্যাগ বা অন্য সেবার কোড বসানো ও মুছে ফেলা।
  • Google AdSense-এর জন্য ads.txt (আপনি নিজে বসাবেন), এবং সার্চ ইঞ্জিনের জন্য স্বয়ংক্রিয় sitemap.xml ও robots.txt।
  • যেকোনো সময় প্রতিদিনের সংখ্যার ব্যাকআপ (দিনভিত্তিক zip) ও ডাটাবেজের ব্যাকআপ নামানো।
  • ePage প্যাকেজ নিলে: পাতা কাটা, ক্লিপ, খবরের লেখা মেলানো এবং এক ক্লিকে আপনার সাইটে প্রকাশ।

৪. হোস্টিংয়ের পেমেন্ট না থাকলে

  • মেয়াদ শেষ হওয়ার ৭ দিন আগে থেকে ব্যাকএন্ডে ও ePage-এ সতর্কবার্তা দেখাবে।
  • মেয়াদ শেষের পর আরও ৩ দিন সাইট চালু থাকবে। এরপর পাঠকদের জন্য সাইট বন্ধ হবে (“সাইটটি সাময়িকভাবে বন্ধ আছে” দেখাবে)।
  • সাইট বন্ধ হওয়ার পর আরও ১৪ দিন ব্যাকএন্ড খোলা থাকবে — এই সময়ে পেমেন্ট করে সাইট আবার চালু করতে পারবেন, বা ব্যাকআপ নামিয়ে নিতে পারবেন।
  • সাইট বন্ধ হওয়ার ১৫তম দিনে হোস্টিং অ্যাকাউন্ট স্থগিত (suspend) হবে, আর স্থগিত হওয়ার ৩ মাস পর স্থায়ীভাবে মুছে ফেলা হবে — অর্থাৎ আমাদের সার্ভার ছেড়ে যাওয়ার (৭ নম্বর) মতো একই নিয়ম।
  • মুছে ফেলার আগে যেকোনো সময় পেমেন্ট করলে সাইট আবার চালু হবে (স্থগিত থাকলে আমরা আবার চালু করে দেব); আপনার সংখ্যা, খবর ও সেটিংস যেমন ছিল তেমনই থাকবে। মুছে ফেলার পর আর ফেরত আনা যাবে না।

৫. ePage প্যাকেজের মেয়াদ শেষ হলে

  • মেয়াদ শেষের ৭ দিন আগে থেকে সতর্কবার্তা দেখাবে; শেষের পর আরও ৩ দিন প্রকাশ করা যাবে।
  • এরপর শুধু ePage থেকে প্রকাশ বন্ধ হবে। আপনার ওয়েবসাইট চলতে থাকবে (হোস্টিংয়ের পেমেন্ট থাকলে), আর ব্যাকএন্ড থেকে হাতে আপলোড করা যাবে।
  • রিনিউ করলে আবার আগের মতো প্রকাশ করা যাবে।

৬. কোনো সেবা বাদ দিলে

  • ePage বাদ দিলে: শুধু প্যানেল থেকে প্রকাশ বন্ধ হবে; ওয়েবসাইট ও ব্যাকএন্ড আগের মতো চলবে।
  • হোস্টিং বাদ দিলে: এর মানে আমাদের সার্ভার ছেড়ে যাওয়া — নিচের ৭ নম্বর অনুযায়ী হবে।

৭. আমাদের সার্ভার ছেড়ে যেতে চাইলে

আপনাকে আটকে রাখা হবে না। আমাদের জানালে আমরা আপনার সাইট “রিলিজ” করব। তারপর:

  • সেদিন থেকেই: ePage থেকে প্রকাশ ও টেমপ্লেট দেওয়া বন্ধ হবে; ব্যাকএন্ডে “Download your site” খুলে যাবে।
  • ৭ দিন পর: পাঠকদের জন্য সাইট বন্ধ হবে।
  • ১৪ দিন পর: ব্যাকএন্ডও বন্ধ হবে — এটাই নামানোর শেষ সময়।
  • ১৫তম দিনে: হোস্টিং অ্যাকাউন্ট স্থগিত (suspend) হবে, আর স্থগিত হওয়ার ৩ মাস পর স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

যা পাবেন — চলতে পারে এমন একটি “মিনিমাম” কপি:

  • প্রোগ্রাম ও আপনার চালু টেমপ্লেট, আপনার পুরো ডাটাবেজ (সংখ্যার তালিকা, খবরের লেখা, সেকশন, বিজ্ঞাপন, সেটিংস, ইউজার), বিজ্ঞাপন ও লোগোর ফাইল, এবং একটি ছোট ইনস্টলার।
  • এতে পপআপ ও থার্ড পার্টির কোডসহ সাধারণ বিজ্ঞাপন, হেডারের কোড, খবরের পাতা এবং আপনার লেখা পাতাগুলো (আমাদের সম্পর্কে, যোগাযোগ, গোপনীয়তা নীতি, শর্তাবলি) চলবে।

যা পাবেন না:

  • প্রতিদিনের সংখ্যার ছবির ফোল্ডার এই কপিতে থাকবে না। এগুলো আপনাকে নিজে নিয়মিত ব্যাকআপ হিসেবে নামিয়ে রাখতে হবে (ব্যাকএন্ড → Backup)। নতুন সার্ভারে Restore Images দিয়ে সেগুলো ফিরিয়ে আনা যাবে। ব্যাকআপ না থাকলে ব্যাকএন্ড বন্ধ হওয়ার আগেই নামিয়ে নিন।
  • ePage-এর সংযোগ ও প্রকাশ, আমাদের টেমপ্লেট সংগ্রহ ও অন্য টেমপ্লেট।
  • উন্নত বিজ্ঞাপন সুবিধা: স্লট, দেশ অনুযায়ী বিজ্ঞাপন, ভিউ ও ক্লিকের হিসাব, ভিউয়ের সীমা, CPM ও রিপোর্ট।
  • আমাদের সার্ভার, হোস্টিং ও পরবর্তী হালনাগাদ।

৮. আপনার দায়িত্ব

  • সাইটে প্রকাশিত সব খবর, ছবি ও বিজ্ঞাপনের বিষয়বস্তু এবং তার আইনগত ও কপিরাইট দায়িত্ব আপনার।
  • থার্ড পার্টির বিজ্ঞাপন কোড আপনার সাইটে যেমন আছে তেমন চলে; শুধু বিশ্বস্ত নেটওয়ার্কের কোড বসাবেন।
  • ডোমেইন আপনার নিজের; তার নিবন্ধন ও নবায়ন আপনার দায়িত্ব।
  • পাসওয়ার্ড গোপন রাখা এবং প্রতিদিনের সংখ্যার নিয়মিত ব্যাকআপ রাখা আপনার দায়িত্ব।

৯. সফটওয়্যার, ডিজাইন ও কোডের মালিকানা

ePage, ই-পেপার প্রোগ্রাম, এর সোর্স কোড, টেমপ্লেট (ডিজাইন) এবং আপনাকে দেওয়া যেকোনো কপির সব স্বত্ব ও মেধাস্বত্ব Pentacle Digital-এর। সেবা নেওয়ার অর্থ আপনি শুধু আপনার নিজের পত্রিকা চালানোর জন্য এটি ব্যবহারের অনুমতি (লাইসেন্স) পাচ্ছেন — মালিকানা নয়।

আপনি যা করতে পারবেন: নিজের পত্রিকার জন্য প্রোগ্রাম ও টেমপ্লেট ব্যবহার করা। সাইটে প্রকাশিত আপনার খবর, ছবি ও লেখা আপনারই থাকবে।

আপনি যা করতে পারবেন না:

  • প্রোগ্রাম, সোর্স কোড বা টেমপ্লেট কপি করা, অন্যকে দেওয়া, বিক্রি করা, ভাড়া দেওয়া বা পুনঃবিতরণ করা।
  • এই কোড বা ডিজাইন কাজে লাগিয়ে অন্য কারও জন্য একই রকম সেবা বা সিস্টেম বানানো বা চালানো।
  • কোড পড়ে বা রূপান্তর (reverse engineer) করে প্রতিযোগী কোনো সিস্টেম তৈরি করা।
  • কোথাও থাকা কপিরাইট বা “Designed, Developed and Maintained by Pentacle Digital” ক্রেডিট সরানো, ঢাকা বা বদলানো।

সার্ভার ছেড়ে যাওয়ার সময় পাওয়া “মিনিমাম” কপির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য: সেটি শুধু আপনার নিজের পত্রিকা চালানোর জন্য; কপি, বিতরণ বা বিক্রি করা যাবে না (সে কপিতে ক্রেডিট “Designed and Developed by Pentacle Digital” থাকবে)। এই নিয়ম ভাঙলে ব্যবহারের অনুমতি বাতিল হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

১০. সাপোর্ট ও যোগাযোগ

সাপোর্ট পাওয়া যাবে দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন:

১১. শর্ত পরিবর্তন

সেবা, মূল্য বা নিয়ম বদলালে এই শর্তাবলিও হালনাগাদ হবে; সর্বশেষ শর্তাবলি সবসময় এই পাতায় পাওয়া যাবে। দাম বদলের ক্ষেত্রে অন্তত ৩ মাস আগে জানানো হবে। (শর্তাবলির সংস্করণ: ২০২৬-১১-১১)

To pay: ৳ 8,000
Pay with bKash
Send the total to 01777500888 (Personal), then enter the transaction ID and the number you paid from.

We send a 6-digit code to .